Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

কেশবপুরে জমি বিরোধে সাবেক মহিলা মেম্বরকে মারধর

২৬ বাংলা টিভি   26-Mar-2026   27

Photo

কেশবপুরে জমি বিরোধে সাবেক মহিলা মেম্বরকে মারধর


স্টাফ রিপোর্টার।। 

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সাবেক মহিলা মেম্বর আনোয়ারা খাতুনকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে।সজিনা গাছের ডাল লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আনোয়ারা খাতুন জমিতে সজিনা গাছের ডাল রোপণ করতে গেলে প্রতিপক্ষ ফজলু মোল্লা ও নজরুল মোল্লা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং শঙ্কামুক্ত বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত