Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ইউএনওর বক্তব্যে ইতিহাস বিকৃতির অভিযোগ: মহেশপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

২৬ বাংলা টিভি   26-Mar-2026   31

Photo

ইউএনওর বক্তব্যে ইতিহাস বিকৃতির অভিযোগ: মহেশপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।


​শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: 

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম অবমাননার অভিযোগে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বক্তব্যের প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দিয়েছে দলটি।

(​২৬শে মার্চ)মহেশপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন ইউএনও খাদিজা আক্তার। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আধুনিক বাংলাদেশের রূপকার তারেক রহমানকে অবমাননা করা হয়েছে এবং তাঁদের অবদানকে অস্বীকার করা হয়েছে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

​​অনুষ্ঠান বর্জন শেষে এক প্রতিক্রিয়ায় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু তীব্র নিন্দা জানিয়ে বলেন:

​"রাষ্ট্রীয় অনুষ্ঠানে বসে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা যখন ইতিহাসের মহানায়ক শহীদ জিয়াউর রহমান এবং জননেতা তারেক রহমানকে নিয়ে অবমাননাকর অবস্থান নেন, তখন সেই অনুষ্ঠান আর জাতীয় থাকে না, তা দলীয় কার্যালয়ে রূপ নেয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর প্রতিবাদ জানাই।"

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপুসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

​​দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইউএনও’র এই আচরণের বিরুদ্ধে আজ বিকেলে মহেশপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ও মোছাঃ নার্গিস সুলতানা দিপা এবং পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ খান সকল পর্যায়ের নেতা-কর্মীকে এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত