Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরন কার্ষ্যক্রম উদ্বোধন

২৬ বাংলা টিভি   25-Mar-2026   45

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের গ্রীস্মকালীন ধান, পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরন কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মওলানা আবু তালেব। এ সময়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং স¤প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত চাষীদের মধ্যে ১ ও ২ কেজি হারে পাট বীজ ও সার দেওয়া হয়।

২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বুধবার ২’শত কৃষককের মাঝে পাট বীজ ও সার বিতরন করা হয়। এছাড়াও ৬’শত কৃষককে মুগ, ৩’শত কৃষকের মাঝে তিল এবং ১৫’শত কৃষের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরন কার্ষ্যক্রমের উদ্বোধন করা হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে পাটবীজ ও সার বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও জাকির হোসেন সহ আরো অনেকে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত