Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীসহ দুই জন নিহত

২৬ বাংলা টিভি   13-Oct-2025   46

Photo

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীসহ দুই জন নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত এনজিও কর্মীর নাম আব্দুল হান্নান, তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার বাসিন্দা।

নিহতের চাচা সেলিম জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান। পথে চড়িয়া ১নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। গুরুতর আহত তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, একই দিন রাত ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড়ে ট্রাকের ধাক্কায় নুরনবী (৫০) নামে এক পথচারী নিহত হন। তিনি শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত