Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সুনামগঞ্জ

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিদেশী ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার: গ্রেফতার ৪

২৬ বাংলা টিভি   24-Mar-2026   56

Photo

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে ৪জন গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪) মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাই করা ফেসবুক ফেইজ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল জগন্নাথপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন সন্ত্রাসী গ্রেফতার করে। অভিযানে, ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিস্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মিঃ মিঃ এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ মোট ১৫টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক এবং মাদকদ্রব্য সেবনের উপকরণ উদ্ধার করা হয়। 

ফেইজ সূত্রে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত