Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

তাড়াশে বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে, পুরো পরিবার অচেতন — নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

২৬ বাংলা টিভি   12-Oct-2025   52

Photo

তাড়াশে বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে, পুরো পরিবার অচেতন — নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুস সামাদের ছেলের বৌ-ভাত অনুষ্ঠান ছিল সেদিন। অনুষ্ঠান শেষে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। এতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে তারা ঘরের আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও কাপড়সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পরদিন সকালে বাড়ির লোকজনের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চেতনানাশক ব্যবহার করে চুরির এই ঘটনা ঘটেছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, বিয়েবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত