Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   16-Mar-2026   32

Photo

আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  বিতরণ করেছেন আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা।

সংস্থাটি  বিভিন্ন  প্রতিষ্ঠান উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই সংস্থা  আবারও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

রবিবার (১৫ মার্চ) উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে  অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী  প্রদান করা হয়।

ঈদ সামগ্রী  প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, মানোয়ার হোসেন হিমেল, 

আশরাফুল ইসলাম, শুকুর আলী, ফরিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, 

লোকমান হোসেন,

লিয়াকত আলী লিটন সহ স্থানীয়রা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করাই তাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা

 নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রাজু  বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও জানান, সংস্থার পক্ষ থেকে কন্যাদায়গ্রস্ত পিতাদের সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 স্থানীয়রা আন্ত- উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার

 উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত