Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বিকাশে পাঠানো টাকা না দিয়ে দোকানদারকে হুমকি, পুলিশ সদস্য আটক

২৬ বাংলা টিভি   12-Mar-2026   34

Photo

বিকাশে পাঠানো টাকা না দিয়ে দোকানদারকে হুমকি, পুলিশ সদস্য আটক


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি মোবাইল ব্যাংকিং সেবার দোকান থেকে বিকাশে টাকা পাঠিয়ে পরিশোধ না করে উল্টো দোকানদারকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, আটক পুলিশ সদস্যের নাম মো. নাজমুল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সায়েম ইউসুফ জানান, মোবাইল ব্যাংকিং সেবার দোকানে অপেশাদার আচরণের অভিযোগে অন্য জেলায় কর্মরত এক পুলিশ সদস্যকে কোটচাঁদপুর থানায় সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। তার পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্ম পরিহিত অবস্থায় অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।

মুন্সি বেকারির মালিক মো.ইয়াদুল মুন্সি জানান, দুপুর ৩টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য এসে একটি নম্বরের বিকাশ হিসাবে ৪ হাজার ৬শো টাকা পাঠান। টাকা পাঠানোর পর তিনি নগদ টাকা না দিয়ে জানান, তার কাছে টাকা নেই এবং এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে।

পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথে গেলে দেখা যায় তার কার্ডেও কোনো টাকা নেই। এ সময় নাজমুলকে টাকা পরিশোধ করতে বললে তিনি তিন হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল তাকে গুলি করার হুমকি দেন এবং পুলিশি হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ করেন মো. ইয়াদুল মুন্সি।

এ সময় বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন উল্লেখ করে তিনি বলেন, পরে সবাই মিলে ওই পুলিশ সদস্যকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় সোপর্দ করা হয়।

মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, থানা পুলিশের কাছে হস্তান্তরের পর অভিযোগকারীরা কোন আইনি পদক্ষেপ না নেওয়াই থাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার ভাই তাকে নিয়ে জান তবে তার নামে অনেক রিপোর্ট চাকরি থাকবে না বলে মনে হয়


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত