Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান

২৬ বাংলা টিভি   11-Mar-2026   40

Photo

যুদ্ধবিরতির প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতির প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আমরা যুদ্ধবিরতি চাইছি না; আমাদের লক্ষ্য আক্রমণকারীর মুখে আঘাত হানা, যাতে তারা শিক্ষা গ্রহণ করে এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে আর কখনও আগ্রাসনের কথা ভাবতে না পারে।”

কালিবাফ আরও বলেন, “ইহুদিবাদী সরকার তাদের আধিপত্য সুসংহত করতে ‘যুদ্ধ—আলোচনা—যুদ্ধবিরতি—আরও যুদ্ধ’ চক্র চালাচ্ছে। আমরা সেই চক্র ভেঙে দেব।” তিনি আক্রমণকারীদের প্রতিরোধ এবং দৃঢ় প্রতিশোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করে। এতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হন। প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাঁটিতে মার্কিন ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত