Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার

২৬ বাংলা টিভি   11-Mar-2026   51

Photo

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ নারী গ্রেফতার


পাবনা প্রতিনিধি :
পাবনাতে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা।
গ্রেপ্তারকৃত আসামি ফারহানা খন্দকার (৪৫) পাবনা সদর থানার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং  রকিব রানার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ ) দুপুর ২:৪০ ঘটিকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে আভিযানিক দলটি পাবনা সদর থানাধীন কাচারীপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানের সময় আসামির কাছ থেকে ০১টি শর্টগান (আগ্নেয়াস্ত্র), ০১টি বন্দুকের বাট, ০১টি অস্ত্রের মেশিনারীজ টুলবক্স উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের  প্রক্রিয়া চলমান রয়েছে ।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত