Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঈদ যাত্রা নিরাপদ করতে বারবাজার হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা

২৬ বাংলা টিভি   11-Mar-2026   37

Photo

ঈদ যাত্রা নিরাপদ করতে বারবাজার হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ। 

আসন্ন ঈদুল ফিতর- ২০২৬ উপলক্ষে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ - অংশীজনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বারবাজার হাইওয়ে থানা চত্বরে বিকাল ৩ টায় অনুষ্ঠানটি শুরু হয়। হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া'র  (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী, 

বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির,নাভারণ হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং নাভারণ, যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ ও মাগুরার বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর হাইওয়ে পুলিশের  সহকারী পুলিশ সুপার আহসান হাবীব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ  কায়সার বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তা সত্ত্বেও সমন্বিতভাবে সকলের অংশগ্রহণে মহাসড় নিরাপদপূর্বক মানুষের  ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট হয়ে ভূমিকা রাখব। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত