সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখমের অভিযোগ
২৬ বাংলা টিভি 09-Mar-2026 45
চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখমের অভিযোগ
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী কবির হোসেন জীবননগর থানায় দেয়া অভিযোগে উল্লেখ করেছেন, শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে তার স্ত্রী রোজিনা খাতুন (২৭) তার বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাঁচ্চা গুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় রায়পুর দোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হোসেন (২২) তাকে পিছন দিক থেকে জাপটে ধরে পার্শ্ববর্তী ড্রাগন বাগানের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে রোজিনা খাতুনকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার দুই হাত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তার চিৎকারে মেয়ে শিফা খাতুন ও শ্যালিকা তানিয়া খাতুন ঘটনাস্থলে ছুটে এলে রাসেল পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।
কবির হোসেন বলেন, ইউনিয়নের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে কয়েকদিন আগে তার ওপর হামলা হয়েছে। এরপর তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান,শনিবার রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
news@26banglatv.com