Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ফের কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানি হামলা

২৬ বাংলা টিভি   08-Mar-2026   24

Photo

ফের কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানি হামলা


আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। রোববার (০৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। 

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ঢেউ শেষ হওয়ার পর বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এখনও সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে, যা দূর থেকেও দেখা যাচ্ছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত