Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ বাংলা টিভি   08-Mar-2026   27

Photo

২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক:

জ্বালানি সংকটের সম্ভাবনা মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (০৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকট এড়াতে এবং কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এটিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শোকের সঙ্গে পালন করা হবে। এ দিবস পালনে ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে।

২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি যাতে নিরাপদে সম্পন্ন হয় এবং যাতায়াত নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদের আগে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শককে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি পোশাকশিল্প মালিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করবেন।

মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের অপরাধকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে এবং মব সংস্কৃতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের আগে পোশাকশিল্পে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য আন্দোলনের বিষয়ে তিনি বলেন, মালিকপক্ষের সংগঠনগুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। অধিকাংশ কারখানাই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে বলে আশা করা হচ্ছে। সরকার ও ব্যাংকিং খাতও এ ক্ষেত্রে সহযোগিতা করবে। তবে কোথাও সমস্যা দেখা দিলে তা আগেই সমাধানের জন্য মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত