Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে কারাভোগ শেষে নয় মাস পর নিজ দেশ ভারতে ফিরলেন ফাল্গুনী রায়

২৬ বাংলা টিভি   08-Mar-2026   49

Photo

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে কারাভোগ শেষে নয় মাস পর নিজ দেশ ভারতে ফিরলেন ফাল্গুনী রায়


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবসে দীর্ঘ নয় মাস আইনি জটিলতা শেষে নিজ দেশ ভারতের বাড়িতে ফিরেছেন ফাল্গুনী রায়। রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর শিংড়ী টেংরা কলোনী গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে ফাল্গুনী রায় গত বছর বৈধ পাসপোর্ট-ভিসায় বাংলাদেশে এসেছিলেন প্রথম স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করতে। কিন্তু পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলাতে তার প্রথম স্বামীর বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হন এবং তারা তার পাসপোর্ট কেড়ে নেয়। এই সঙ্কট মুহূর্তে তিনি সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন। পরে ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করলে ২০২৫ সালের ৩০ জুন তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাদণ্ড  দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।  কারাদণ্ড ভোগের পর আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার এনামুল হক ও ভারতের বিএসএফের পক্ষে ছিলেন গেদে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার, উভয় দেশের মধ্যে সমন্বয়কারী এ্যামেচার রেডিও সোসাইটির সেলিম খান, ভারতের নদীয়া জেলার  কৃষ্ণগঞ্জের ডিআইবি এসআই রাজেন্দ্র কুমার, কাস্টম  সুপার আরকে যাদব, দর্শনা থানার এসআই আমানত, দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন ও চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রতিনিধি হেলাল উদ্দীন।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত