Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানব চোরাচালানে ১ সপ্তাহে নারী-পুরুষ সহ ৪৫ আটক।

২৬ বাংলা টিভি   12-Oct-2025   49

Photo

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানব চোরাচালানে ১ সপ্তাহে নারী-পুরুষ সহ ৪৫ আটক।


শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানব চোরাচালানের সময় শিশু সহ ৪৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি। 

৫৮-বিজিবির হেডকোয়ার্টারে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত ১ সপ্তাহে মহেশপুর বিভিন্ন সীমান্তে দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় শিশু সহ ৪৫ জন নারী/পুরুষকে আটক করা হয়েছে।

৫৮-বিজিবি আওতাধীন সামন্তা,বাঘাডাংগা, পলিয়ানপুর এবং খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পারা পারের সময় তাদেরকে স্থানীয় বিওপি আটক করে। আটককৃতদের মধ্যে ২১ জন নারী, ১৬ জন পুরুষ, ৮ জন শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি যশোর,গোপালগঞ্জ,নড়াইল,রাজবাড়ি এবং নোয়াখালী জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে । মহেশপুর-৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত