Logo
মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ট্রাম্পকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: ইরান

২৬ বাংলা টিভি   07-Mar-2026   34

Photo

ট্রাম্পকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (০৬ মার্চ) এক বক্তব্যে গালিবাফ বলেন, খামেনিকে শহীদ বানানোর মাধ্যমে ট্রাম্প নিজের এবং মার্কিন সেনাদের জন্য বড় বিপদ ডেকে এনেছেন—এ বিষয়টি তিনি এখনো উপলব্ধি করতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ট্রাম্প একটি জাতির ওপর শর্ত আরোপ করতে চাইছেন, কিন্তু তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছেন, তা এখনো বুঝতে পারেননি।

গালিবাফ আরও দাবি করেন, অতীতে যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। তবে এবার ইরান কঠোর অবস্থান নেবে এবং স্পষ্ট বার্তা দেবে যে, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল গর্বিত ইরানি জনগণ—বাইরের কোনো শক্তি নয়।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত