Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ছাত্রলীগ নেতার বাবার গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি: আসল রহস্য চেক জালিয়াতি ও সাজা

২৬ বাংলা টিভি   07-Mar-2026   42

Photo

নড়াইলে ছাত্রলীগ নেতার বাবার গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি: আসল রহস্য চেক জালিয়াতি ও সাজা


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা মো: রবিউল শিকদার (রবি) গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক হয়রানির অভিযোগ করা হচ্ছে । প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা গেছে, কোনো রাজনৈতিক কারণে নয়, বরং চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ মার্চ সন্ধায় মো: রবিউল শিকদার (রবি) নিজ এলাকা আউড়িয়া থেকে গ্রেফতার হন। 
নড়াইল সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওলি মিয়া জানান ,নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা রবিউল শিকদার বিরুদ্ধে ২০২৩ সালে চেক ডিজঅনার (Check Dishonor) সংক্রান্ত একটি মামলা রুজু হয়। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সাজার রায় হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে দাবি করা হচ্ছিল যে, রাজনৈতিক প্রতিহিংসা বা বিএনপির সম্পৃক্ততায় তাকে 'মিথ্যা মামলায়' গ্রেপ্তার করা হয়েছে। তবে নথিপত্র এবং স্থানীয় সোর্সের তথ্যানুযায়ী, এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ ছিল না।
এদিকে, ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী কর্তৃক এই ঘটনাকে রাজনৈতিক সহানুভূতি পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জেলাবাসীকে বিভ্রান্ত করার তীব্র নিন্দা জানানো হয়েছে।
একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আইনের আওতায় নিয়ে আসায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ জনগণ। 
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত