Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ১৮ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   12-Oct-2025   67

Photo

বকশীগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ১৮ পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত


জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে এক জোড়া করে ছাগল বিতরণ করা হয়।
 

ছাগল বিতরণকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিন সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এসব ছাগল বিতরণ করেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত