Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ধানের জমিতে কীটনাশক দিতে গিয়েই কি শেষ বিদায়? কোটচাঁদপুরে কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া!

২৬ বাংলা টিভি   06-Mar-2026   36

Photo

ধানের জমিতে কীটনাশক দিতে গিয়েই কি শেষ বিদায়? কোটচাঁদপুরে কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া!


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ জমিতে কীটনাশক স্প্রে করার পর অসুস্থ হয়ে গোলজার বিশ্বাস (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত গোলজার বিশ্বাস উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোলজার বিশ্বাস নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। প্রায় আধঘণ্টা কাজ শেষে বাড়িতে ফিরে তিনি স্বাভাবিকভাবে নাস্তা করেন। এরপর প্রতিবেশী মৃত আমেনা খাতুনের জানাজায় অংশ নিতে যান। জানাজা শেষ করে দুপুর ১২টার দিকে বাড়িতে ফেরার পরপরই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে জোসনা খাতুন (৪০) এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তীব্র গরম এবং দীর্ঘদিনের শ্বাসকষ্টের সমস্যার কারণে কীটনাশক ব্যবহারের সময় বিষক্রিয়া বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত