Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামের কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা: র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক প্রধান আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   06-Mar-2026   45

Photo

কুড়িগ্রামের কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা: র‌্যাব-১৩ এর অভিযানে পলাতক প্রধান আসামি গ্রেফতার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

কুড়িগ্রামের কচাকাটা থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩। ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. আবুল কালাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে ভিকটিম ও তার ছোট ভাই প্রতিবাদ করেন এবং গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

এর জের ধরে গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধোয়ার সময় ওত পেতে থাকা আসামি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৩০২/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত