Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইমাম খামেনি শহীদ হওয়ার মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ

২৬ বাংলা টিভি   05-Mar-2026   33

Photo

ইমাম খামেনি শহীদ হওয়ার মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিমূলক কৌশলের প্রভাবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে আমেরিকার বড় ক্ষতি করেছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।

বুধবার (০৪ মার্চ) নিজের এক্সে প্রকাশিত পোস্টে উল্লেখ করেছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন।

তিনি প্রশ্ন করেছেন, ‘শুধু কয়েক দিনের মধ্যে ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পরও কি ‘আমেরিকা ফার্স্ট’ বাস্তব?’

লারিজানি বলেন, ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় আমেরিকান জনগণকে অন্যায় যুদ্ধে টেনে এনেছেন।

সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আরও জানান, ইসলামি বিপ্লবের নেতা আলি খামেনি হত্যার প্রতিশোধে ইরান ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলায় ইসরায়েলি অঞ্চলের স্থাপনাগুলো এবং ইরানের নিকটবর্তী দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভূতপূর্ব ক্ষয়ক্ষতি হয়েছে।

লারিজানি সতর্ক করেছেন, ‘গল্প চলতেই থাকবে। ইমাম খামেনির শহীদ হওয়ার মূল্য আপনাদের দিতে হবে। ইনশাআল্লাহ।’


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত