Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরানের আবারও যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২৬ বাংলা টিভি   05-Mar-2026   34

Photo

ইরানের আবারও যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আবারও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে ও ইসরাইল।

বুধবার (০৪ মার্চ) তেহরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিন-রাত যৌথ হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশজুড়ে চালানো হামলার সময় কয়েক ডজন বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্‌ম এক্স-এ দেয়া এক পোস্টে জানান, ইরানের বেশ কয়েকটি শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং বাজারগুলোতে হামলা চালানো হয়েছে।

তালিকায় থাকা স্থানগুলোর মধ্যে রয়েছে তেহরানের নিলুফার স্কয়ারের আবাসিক এলাকা, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরানের গ্র্যান্ড বাজার, রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গোলস্তান প্যালেস কমপ্লেক্স এবং মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়।

বাঘাই জানিয়েছেন, উত্তর-পশ্চিম ইরানের মারাঘে শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ফার্স প্রদেশের লামের্ডে একটি স্পোর্টস হলও আঘাতের শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার দাবি, এই দুই স্থানে হামলার ফলে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া তিনি আরও জানান, হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে এমন মোট ৩৩টি স্থান ও স্থাপনার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত