Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পানীয় জলের ডেলিভারিম্যান নিহত

২৬ বাংলা টিভি   05-Mar-2026   56

Photo

নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পানীয় জলের ডেলিভারিম্যান নিহত


নড়াইল প্রতিনিধি: 

নড়াইল-মাগুরা সড়কের সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত রিয়াজ শেখ সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি নড়াইলের ‘তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং’ নামক একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রিয়াজ শেখ নসিমনে করে পানি সরবরাহ করতে মাগুরা সড়কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পর নিহতের পরিবার ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত