Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যয়ন্নোনে বর্তমান সরকার বদ্ধপরিকর আলী আসগর লবি

২৬ বাংলা টিভি   04-Mar-2026   50

Photo

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি॥
খুলনা ৫-আসনের সংসদ সদস্য আলী আসগার লবি বলেছেন, খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যয়ন্নোয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। আমি নির্বাচনের আগে এই এলাকার মানুষের কাছে ওয়াদা করেছিলাম নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করা হবে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীও খাল খনন কর্মসূচির উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। বিএনপি নির্বাচনের আগে জনগনের কাছে যে ওয়াদা করেছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ।
বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডঃ মুনিমুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মোল্যা মাহাবুব রহমান, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, মোল্লা কবির হোসেন প্রমুখ।
এরপর আলি আসগার লবি ডুমুরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে যে সকল প্রকল্প গ্রহণ করবেন তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক, শাসক নই।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত