Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

পরিমার্জন হবে সব পাঠ্যবই

২৬ বাংলা টিভি   03-Mar-2026   41

Photo

ড. আ ন ম এহছানুল হক মিলন (ফাইল ফটো)


নিউজ ডেস্ক:

সব পাঠ্যবই পরিমার্জন করা হবে এবং শারীরিক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এনসিটিবি কার্যালয়ে অনষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। পাঠ্যপুস্তক যুগোপযোগী করার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আবারও শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের চতুর্থ থেকে নবম ও দশম শ্রেণিতে ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যবইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। এটি মূল্যায়নে পরীক্ষা নেওয়া কথাও জানান তিনি।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনে করতে হবে। এক্ষেত্রে কোনও দলীয় বিবেচনা করা যাবে না।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত