Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

২৬ বাংলা টিভি   03-Mar-2026   27

Photo

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। 

মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলায় সহায়তা প্রদান এবং জনস্বার্থে সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

এ সময় কোস্টগার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রী অবহিত হন। তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ডের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত