Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ বাংলা টিভি   11-Oct-2025   68

Photo

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু


শালিখা মাগুরা সংবাদদাতাঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলেন—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে।  কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে । তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।” 

অকালেই এই তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার মাতম।  মুহম্মদপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,

এ ঘটনায় পুরো চাপাতলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ ও নিস্তব্ধতা।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত