Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু, উদ্বেগে এলাকাবাসী

২৬ বাংলা টিভি   02-Mar-2026   63

Photo

কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু, উদ্বেগে এলাকাবাসী


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাত্র পাঁচ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বারোবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় শুভ (২৮) নামে এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন। এর আগে গত পাঁচ দিন আগে একই স্থানে ট্রেনে কাটা পড়ে আরেক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়।

নিহত শুভ উপজেলার বেলাট গ্রামের কায়স্থপাড়া এলাকার বিদ্যুৎ চৌধুরীর ছেলে এবং বারোবাজার বাজারে অবস্থিত শুভ টেলিকমের স্বত্বাধিকারী ছিলেন। তিনি এলাকায় একজন পরিচিত ও ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বারোবাজার রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে শুভকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে যশোর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

বারোবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, একই স্থানে এর আগে গত পাঁচ দিন আগে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়। একই জায়গায় বারবার এমন দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ওই স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, স্পিড নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় গেট বা ব্যারিকেড বসানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত