Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত

২৬ বাংলা টিভি   28-Feb-2026   29

Photo

বলিভিয়ায় টাকা ভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত


আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। বিধ্বস্ত বিমানটিতে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানোতে ভরা নতুন ছাপানো নোট ছিল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআর নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ পরিবহন বিমান নতুন মুদ্রা নিয়ে রাজধানী লা পাজের কাছের এল আলতো বিমানবন্দরে নামার প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মাঠে আছড়ে পড়ে।

ভূপাতিত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত