Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

আগের দামেই মিলবে এলপিজি সিলিন্ডার, প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

২৬ বাংলা টিভি   27-Feb-2026   46

Photo

আগের দামেই মিলবে এলপিজি সিলিন্ডার, প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর


নিউজ ডেস্ক:

দেশের বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক  এবং ১২ কেজি সিলিন্ডার আগের  দামে পাওয়া যাবে বলে আহসাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী  বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামেই এলপিজি পান, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বর্তমানে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই বাজারে এই অস্থিতিশীলতা দ্রুত দূর হোক এবং দাম আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসুক।”

তিনি বলেন,  খুচরা পর্যায়ে কোনও ধরনের কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার তদারকি বা নজরদারি আরও জোরদার করা হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত কিছুদিন ধরে এলপিজির সরবরাহ ঘাটতি ও বাড়তি দাম নিয়ে গণমাধ্যমে আসা সংবাদগুলো সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমদানিকারক, রেগুলেটরি সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে একটি  অর্থবহ আলোচনা হয়েছে। এলপিজি আমদানিতে এলসি খোলাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতেও সরকার ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত