Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নদীপথে চাঁদাবাজি ও নৌযানে অগ্নিসংযোগের অভিযোগে মানববন্ধন

২৬ বাংলা টিভি   26-Feb-2026   48

Photo

সিরাজগঞ্জে নদীপথে চাঁদাবাজি ও নৌযানে অগ্নিসংযোগের অভিযোগে মানববন্ধন


সিরাজগঞ্জ প্রতিনিধি:

নদীপথে বালু পরিবহনে বাধা, চাঁদাবাজি ও নৌযানে অগ্নিসংযোগের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বৈধ কাগজপত্রের মাধ্যমে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হলেও একটি অসাধু চক্র নদীপথে নৌযান চলাচলে বাধা দিচ্ছে। নৌযান আটকে নগদ অর্থ ও মোবাইল ফোনের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগও তোলা হয়।
শ্রমিকরা জানান, এসব ঘটনায় তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। সম্প্রতি একটি বালুবাহী নৌযানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। এতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
মানববন্ধন শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় শ্রমিকরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বৈধ ব্যবসা পরিচালনা করতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে নদীপথে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত