Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত

২৬ বাংলা টিভি   25-Feb-2026   48

Photo

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত


নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য এই ইফতারের অনুষ্ঠানে দাওয়াত দেয়ার জন্য আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে যান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। 

গোলাম পরওয়ার আরও বলেন, আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত