Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   24-Feb-2026   29

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। 

অভিযানকালে পরিবেশ দূষণ ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিমালা এবং সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত