Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অবশেষে হদিস মিলেছে ভ্যাকসিন ক্রয় বরাদ্দের ২ লাখ টাকার জরুরীভাবে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

২৬ বাংলা টিভি   24-Feb-2026   36

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে কুকুরে কামড়ানো র‌্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্ধকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। গত দুই মাস আগে উপজেলা পরিষদ থেকে দেওয়া ওই টাকায় ভ্যাকসিন না কেনাতে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে গত সোমবার উপজেলা আইনশৃংখলা মিটিংয়েও উত্থাপন হয়। মিটিংয়ে  বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও জরুরীভাবে ভ্যাকসিন ক্রয়ের নির্দ্দেশনা দেওয়া হয়। এ প্রেক্ষিতেই পরদিন মঙ্গলবার হাসপাতাল কতৃপক্ষ ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সন্মুখে তা উপস্থাপন করেন।

জানা যায়, গত ৩/৪ মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে র‌্যাবিস ভ্যাকসিন নেই। জীবনরক্ষাকারী ওই ভ্যাকসিন না পাওয়াতে সাধারন মানুষের ভোগান্তী চরমে পৌছেছিল। অথচ গত দুই মাস আগে ওই ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু ভ্যাকসিন না কিনে তারা সেই অর্থ লোপাটের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হলে বেরিয়ে আসে ওই টাকার হদিস। সর্বশেষ উপজেলা প্রশাসনের নির্দ্দেশে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিয়ে জরুরীভাবে ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে। এরপর বেলা ১১ টার দিকে ক্রয়কৃত ওই ভ্যাকসিনগুলি উপজেলা নির্বাহী অফিসারের সন্মুখে উপস্থাপন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কেন্ত্রের পক্ষে মাইনুর রহমান ও স্থানীয় গনমাধ্যমকর্মীসহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত