Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে সাপ উদ্ধার, বন বিভাগের তৎপরতায় অবমুক্ত

২৬ বাংলা টিভি   24-Feb-2026   35

Photo

ঝিনাইদহে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে সাপ উদ্ধার, বন বিভাগের তৎপরতায় অবমুক্ত


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মনসুর প্লাজার সামনে এসে সেটি রেখে কেনা কাটা করতে যান। এ সময় পথচারীরা লক্ষ্য করেন মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করছে। বিষয়টি জানাজানি হলে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে স্থানীয় বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের সিট খুলে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করি। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রæত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়া উচিত। পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রæত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত