Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ কলেজ অধ্যক্ষের চাকরির মেয়াদ বৃদ্ধির তৃতীয়দফা আবেদন বাতিল মধু কোথায়?

২৬ বাংলা টিভি   23-Feb-2026   37

Photo

ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ কলেজ অধ্যক্ষের চাকরির মেয়াদ বৃদ্ধির তৃতীয়দফা আবেদন বাতিল মধু কোথায়?


নিজস্ব প্রতিনিধি (ঝিনাইদহ):

ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম অবসরে চলে যাওয়ার পরও তার একের পর এক চাকরির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তৃতীয় দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা না হলেও তিনি চেয়ার দখল করে আছেন।

তথ্য নিয়ে জানা গেছে, অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম ২০২৫ সালের ৫ মে মাসে অবসরে যান। এরপর সভাপতির ইন্ধনে চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করেন। প্রথম দফার মেয়াদ শেষ হলে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ফেব্রয়ারি পর্যন্ত বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

অধ্যক্ষের দ্বিতীয় মেয়াদ শেষ হলে আবারো কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু তৃতীয় দফায় চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদনে সুপারিশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বরাবর পাঠান। কিন্তু ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহম্মেদ ১১১৪৬ নং স্মারকে তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ নেই বলে জানিয়ে গত ৩ ফেব্রয়ারি কলেজ সভাপতির বরাবর চিঠি দেন।

অবিযোগ উঠেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি আসার পরও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম চেয়ার দখল করে বসে আছেন। তার এই চেয়ার দখলের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, এই চেয়ারে কি মধু আছে যে অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম ছাড়তে চাচ্ছেন না ?

বিষয়টি নিয়ে অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম জানান, চেয়ারে থাকার তার কোন ইচ্ছা নেই। সভাপতির অনুরোধে ও কলেজের মসজিদ নির্মানের স্বার্থে আরো কিছুদিন তিনি থাকতে চান। 

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পাননু জানান, যোগ্য অধ্যক্ষ না পাওয়ার কারণে একাধিকবার মেয়াদ বৃদ্ধির আবেদন করা হচ্ছে। তৃতীয়দফার আবেদন বাতিল হওয়ায় একটি প্যানেল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালিকা পাঠানো হবে। সেখান থেকে যাকে যোগ্য বলে মনে করবেন, তাকে নিয়োগ দিবেন।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত