Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

এমপির উপস্থিতিতে বন্ধ হলো চাঁদাবাজি

২৬ বাংলা টিভি   21-Feb-2026   44

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
সড়কে চাঁদা তোলা হচ্ছে, এমন খবর পেয়েই স্ব-শরিরে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ টোল আদায় বন্ধ করলেন ঝিনাইদহ -৪ আসনের এম পি মাওঃ আবু তালিব। শনিবার সকালে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ইজিবাইক, ইন্জিন চালিত ভ্যান ও আলমসাধু থেকে চাদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষের ওপর চলা দীর্ঘদিনের জুলুম অবৈধ চাদা আদায় বন্ধসহ কঠোর হুশিয়ারী দেন।


জানা যায়, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেনীর লোকজন টোল আদায়ের নামে জোরপূর্বক চাদা আদায় করে আসছিল। শনিবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে চাদা আদায়ের খবর পেয়ে সেখানে হাজির হন এমপি আবু তালিব। তিনি তাৎক্ষনিক অবৈধ রশিদ জব্দ করে চাদা তোলা বন্ধ করেন।

এমপি আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল,শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা ও ইজবাইক, আলমসাধু,নছিমন থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করে আসছিল। এদিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে চাদা তোলা বন্ধের ঘোষণা দেন।

আবু তালিব আরো বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। 
এদিকে নির্বাচিত হয়েই চাদাবাজ উচ্ছেদে নতুন এমপির বাস্তবসন্মত নেওয়া ওই পদক্ষেপকে  স্বাগত জানিয়েছে স্থানীয়, ইজিবাইক, ভ্যান ও, রিকশা চালকরা। 
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত