সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 20-Feb-2026 54
সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড
সিরাজগঞ্জ থেকে:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে নদীর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অবস্থান নেয় সেখানে। দীর্ঘ প্রতীক্ষার পর সন্দেহভাজন একটি চালান আটক করা হয়। পরে জব্দ করা মাংস পরীক্ষা করে তা ঘোড়ার মাংস বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দুইজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও প্রতারণামূলক যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, চরাঞ্চল থেকে অবৈধভাবে মাংস সংগ্রহ ও পাচারের চেষ্টা নতুন নয়। তবে সাম্প্রতিক এ অভিযানে বড় একটি চালান জব্দ হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা আরও জোরদার হবে—এমন প্রত্যাশাই করছেন সচেতন মহল।
news@26banglatv.com