Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম নোয়াখালী

১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে শাহজাহানের স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে

২৬ বাংলা টিভি   10-Oct-2025   70

Photo

১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে শাহজাহানের স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে


নোয়াখালী প্রতিনিধি:

১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে শাহজাহানের স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে। ঘটনার পর প্রবাস থেকে ফিরে দুই সপ্তাহ স্ত্রীর অপেক্ষায় ছিলেন, কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন শাহজাহান।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। শাহজাহান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহজাহান গত ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। ১২ বছর আগে বিবাহের পর ৩ সন্তান নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ শাহজাহানের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে শাহজাহান সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সাথে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করে।

শাহজাহান বলেন, ‘আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’ তাই ‘আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।’


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত