Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   10-Oct-2025   43

Photo

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ মহাসড়কে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যমুনা সেতু পশ্চিম থানায় দায়ের করা মামলার সূত্র ধরে জেলা পুলিশের একটি বিশেষ টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। এতে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে লুট হওয়া তিনটি মোবাইলফোন, ২২ হাজার ৫০০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, একাধিক স্থানে অভিযান চালিয়ে আমরা সাতজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ঘটে এই ডাকাতির ঘটনা। প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল প্রাইভেটকারে থাকা যাত্রীদের আটকিয়ে তাদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত