Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জাতিকে যে বার্তা দিলেন জামায়াত আমির

২৬ বাংলা টিভি   18-Feb-2026   16

Photo

আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জাতিকে যে বার্তা দিলেন জামায়াত আমির


নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর মনিপুর এলাকায় একটি রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফজরের নামাজ আদায়ের পর নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন।

ভিডিওতে দেখা যায়, ডা. শফিকুর রহমান প্রায় ১৫ থেকে ২০ মিনিট এই পরিষ্কার-পরিচ্ছন্নতায় সময় দেন। কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও অংশ নেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান আরও বলেন, “জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম। তাই আমাদের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই দিনে জামায়াতের সংসদ সদস্যরা দুপুর সাড়ে ১২টায় শপথ নেন। পরবর্তীতে শপথ গ্রহণ করেন এনসিপি ও ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরাও।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত