Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস তল্লাশিতে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক এক ব্যক্তি

২৬ বাংলা টিভি   16-Feb-2026   42

Photo

সিরাজগঞ্জে বাস তল্লাশিতে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক এক ব্যক্তি


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. দুলাল হোসেন (৬৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২–এর সদস্যরা।
র‍্যাব সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুলাল হোসেনের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন। একই সঙ্গে মাদক লেনদেনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে এসব নেশাজাতীয় ইনজেকশন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত