Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

২৬ বাংলা টিভি   14-Feb-2026   34

Photo

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু


বেনাপোল প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩ শতাধিক ট্রাক আমদানি হয় ও ১ শতাধিক ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৪৫টি পন্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ২০ টি পন্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত