Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের হিন্দু সমর্থকদের ওপর হামলার অভিযোগ: বিচার বিভাগীয় তদন্ত দাবি

২৬ বাংলা টিভি   11-Feb-2026   34

Photo

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের হিন্দু সমর্থকদের ওপর হামলার অভিযোগ: বিচার বিভাগীয় তদন্ত দাবি


শাহিনুর রহমান পিন্টু , ঝিনাইদহ  প্রতিনিধি:


ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রাশেদ খান।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকরা তার নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থক এবং সংখ্যালঘু ভোটারদের ওপর পরিকল্পিতভাবে হামলা, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও বাড়িছাড়া করার মতো ঘটনা ঘটাচ্ছে।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার জামাল ইউনিয়নের হরদেবপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের ওপর হামলা ও হুমকি প্রদান করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়।
হামলার শিকার হরদেবপুর গ্রামের সন্তু দাসের স্ত্রী নীলি দাশ ও অশোক দাসের স্ত্রী ঝুমা দাশের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আনসার মোল্লা, মুনসুর মোল্লা, মনজের মোল্লা, সাখাওয়াত মোল্লা, আলাউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নায়েব আলী, জিল্লু, সুমন ও নাজমুলসহ ১০ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত আবেদনে রাশেদ খান অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী এলাকায় শান্তি-শ্রঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য একটি কুচক্রিমহল এই ধরনের মিথ্যা অভিযোগ করছে।

এ বিষয়ে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ জানান, ভুক্তভোগী পরিবারগুলো আমার নিকট এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আমি ভিডিও ফুটেজ দেখেছি, ঘটনাস্থলে এক্সিটিউভ ম্যাজিট্রেডসহ আইন প্রয়োগকারি সংস্থা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত