Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব

২৬ বাংলা টিভি   11-Feb-2026   33

Photo

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব


ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। ভোটের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে র‌্যাবের এক ব্রিফিংয়ে জানানো হয়, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না; পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এবারের নির্বাচনে ঝিনাইদহে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেট টিম, যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও র‌্যাব-০৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত