Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনি প্রচারণা শেষ, মা-বাবার কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   10-Feb-2026   30

Photo

নির্বাচনি প্রচারণা শেষ, মা-বাবার কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান


নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৯ দিনের নির্বাচনি প্রচারণা শেষে ঘরে ফেরেন। ঘরে ফেরার আগে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এর আগে, একই দিনে তিনি ঢাকার আটটি স্থানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণার মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান দেশের বিভিন্ন প্রান্তে ৪৩টি জনসভা ও পথসভায় অংশ নেন। প্রতিটি সভায় ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দেশের রাষ্ট্রচিন্তা, উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেছেন।

প্রথম জনসভা সিলেটে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সিলেটের পরপরই তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে জনসভা করেন।

ঢাকা-১৭ আসনের সমাবেশের মাধ্যমে ঢাকা সফর শুরু হলেও মাঝেমধ্যে শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ধীরতা আসে। এরপর চট্টগ্রামে পলোগ্রাউন্ডে জনসভা করে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, খেটে খাওয়া মানুষের নিরাপত্তা এবং খাল খননের প্রতিশ্রুতি দেন।

পরে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা সফর করেন। উত্তরাঞ্চলে রাজশাহী, নওগাঁ ও বগুড়া সফর করে পৈতৃক ভিটায় রাত কাটান। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, যশোর, বরিশাল ও ফরিদপুর সফরে অংশ নেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

ঢাকায় শেষ ৪০ জনসভায় তিনি খেলার মাঠ, প্রশস্ত সড়ক ও নিরাপদ শহর গড়ার অঙ্গীকার করেন। প্রতিটি সভার শেষে একই ডাক দেন—“সবার আগে বাংলাদেশ।”

নির্বাচনি প্রচারণা শুরু হয়েছিল সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং শেষ হয় মা-বাবার কবর জিয়ারত করে ঘরে ফেরার মাধ্যমে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত