Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ ৭ দফা দাবীতে দাবীতে মানবপ্রাচীর

২৬ বাংলা টিভি   09-Oct-2025   62

Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর নৃশংস হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারসহ ৭ দফা দাবীতে দাবীতে মানবপ্রাচীর


কুষ্টিয়া (স্টাফ রিপোর্টার) :

কুষ্টিয়ায় প্রেসক্লাবে তুলে এনে সাংবাদিক রফিকুল্লাহ কালবির উপর নৃশংস হামলার ঘটনায় হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারসহ ৭ দফা দাবীতে মানববন্ধন ও মানবপ্রাচীর কর্মসূচী করেছে গনমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে সর্বস্তরের সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপি মানবপ্রাচীরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও ছাত্র জনতা অংশ নেয়। দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ, ইউনাইটেট পিপুলস বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা প্রমুখ।

পরে হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কুষ্টিয়া প্রেসক্লাব কর্মকান্ডের তদন্ত, সদর থানার ওসির পক্ষপাতমুলক আচরণ বন্ধ করা সহ ৭ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ৬ অক্টোবর সোমবার রাত ৮টায় স্থানীয় কুষ্টিয়ার খবর পত্রিকার সহ সম্পাদক ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবি নিজের হত্যার হুমকির বিষয়ে সদর থানায় যান সাধারণ ডায়েরি করতে। আপস করার জন্য জিডি না নিয়ে কালবিকে চলে যেতে বলেন ওসি। থানা থেকে বের হবার সময় তাকে ধাওয়া দেয় প্রতিপক্ষরা। স্থানীয় খবরওলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীনের নেতৃত্বে হামলাকারীরা সনো গলি থেকে কালবিকে ধরে কুষ্টিয়া প্রেসক্লাবে এনে তার উপর অমানষিক নির্যাতন করে। তার পেটে অসংখ্যবার জোরে লাথি মারা হয়। নৃশংস নির্যাতন শেষে তাকে প্রেসক্লাবের বাইরে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে কলেজের সিসিইউতে চিকিৎসা চলছে। তার খাদ্যনালি ছিড়ে গেছে। 

এ বিষয়ে কালবির স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মুন্সী শাহিন আহম্মেদ জুয়েলসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অন্য আসামীরা হলো, দৈনিক সত্যখবর পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক আমিন হাসান ও সামিউল আজিম (সনি আজিম)। এখন পর্যন্ত কোন আসামীই গ্রেফতার হয়নি।  

এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, সাথে সাথেই মামলা গ্রহন করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে দ্রæত তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, কুষ্টিয়া প্রেসক্লাব থেকে তিন জন আসামীদের (তিনজন) সদস্যপদ স্থগিত করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত