Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ঠিকানা পিঠা উৎসব

২৬ বাংলা টিভি   08-Feb-2026   37

Photo

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ঠিকানা পিঠা উৎসব


আন্তর্জাতিক ডেস্ক:

প্রবাসে বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও সাংস্কৃতিক চেতনাকে উদযাপন করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঠিকানা পিঠা উৎসব। শনিবার (৭ ফেব্রুয়ারি ) জ্যাকসন হাইটসে ঠিকানা কমিউনিটি হাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির সফল আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, রিভারের প্রতিষ্ঠাতা ও সিইও রুহিন হোসেন, এবং রিভারের কো-ফাউন্ডার ও ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন অনুবা। পিঠা উৎসবের কনভেনর আবির আলমগীর। বক্তব্য রাখার সময় তারা প্রবাসে বাংলা সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন।  

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান এবং কিংবদন্তি ব্যান্ড ব্ল্যাক-এর সাবেক ভোকালিস্ট, রক তারকা জন কবির। 

উৎসবের শেষ পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তখন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের সুরেলা কন্ঠে মুগ্ধ হন দর্শক শ্রোতারা। পাশপাশি মঞ্চে গান পরিবেশন করেন রুহিন হোসেন ও জন কবির। অনুষ্ঠানের শেষ ভাগে গান পরিবেশন করেন প্রতিক হাসান, আর তাঁর সঙ্গে আনন্দঘন পরিবেশে মঞ্চে নেচে গিয়ে সঙ্গ দেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 

অংশগ্রহণকারী অতিথিরা বলেন, ঠিকানা পিঠা উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে। সফল এই আয়োজনের মাধ্যমে ঠিকানা গ্রুপ প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত