Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

২৬ বাংলা টিভি   08-Feb-2026   37

Photo

সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান


নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এতে করে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। এছাড়া মুরুব্বিরা, মা-বোনেরা প্রয়োজন মতো মাঠে হাঁটাচলা করতে পারবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের আরেকটি দাবি অনুযায়ী, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত ৬০ ফিট প্রশস্ত করানোর রাস্তাটি বিএনপি সরকার গঠন করলে প্রসার ঘটানো হবে।

তিনি বলেন,  আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। কাজেই এখানকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

এটি মানুষের চলাচলের রাস্তা তাই বক্তব্য বেশি লম্বা করব না উল্ল্যেখ করে তিনি আরও বলেন, ‘আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এ এলাকাসহ সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারি।’


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত